সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

সন্ধ্যার মধ্যেই জানা যাবে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১ ১৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়া সংক্রান্ত জটিলতা কাটতে যাচ্ছে শুক্রবার (০৭ মে) সন্ধ্যার মধ্যেই। সিঙ্গাপুর হয়ে লন্ডনে যেতে পারেন তিনি। সরকারের অনুমোদনের পরই শুরু হবে এই প্রক্রিয়া।

এর আগে বেগম জিয়াকে বিদেশ নিতে চেয়ে বুধবার (০৬ মে) রাত আটটায় আবেদন করে তার পরিবার। এরপর কেটে গেছে ৪২ ঘণ্টা। এখনো সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি।
এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে তিনি মতামত দিবেন। বিভিন্নসূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার মধ্যেই কেটে যাবে সব জটিলতা।

বিএনপিও তাকিয়ে সরকারের দিকে। আবেদনে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ না করলেও সে দেশকেই অগ্রাধিকার দিচ্ছে তার পরিরবার। এছাড়া সিঙ্গাপুর হয়ে সৌদি আরব যাওয়ার কথাও শোনা যাচ্ছে। দেশগুলোর দূতাবাস, হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করছেন তারা। বেগম জিয়ার নবায়নকৃত পাসপোর্ট ও সরকারের অনুমোদন পেলেই এ বিষয়ে আরো তৎপর হবে দল।
বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সময় ক্ষেপণ করে তার জীবনের ঝুঁকি না বাড়িয়ে বিদেশে যেতে দেয়া উচিৎ। এবং এখানে আইনগত কোনো বাধা নেই।’

এদিকে চিকিৎসাধীন বেগম জিয়ার অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক। তিনি জানা, অক্সিজেন, এন্টিবায়োটিক ও ইনসুলিন দেয়া হচ্ছে বিএনপি নেত্রীকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্ধ্যার মধ্যেই জানা যাবে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত।

আপডেট সময় : ১১:১৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১