সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রাইভেটকারে ফেনসিডিল পাচারের সময় স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১ ২০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: বগুড়ার আদমদীঘিতে প্রাইভেটকারে ফেনসিডিল বহনের সময় স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এসময় মাদক বহন করা প্রাইভেটকারটি জব্দ করা হয়।

শুক্রবার (৭ মে) সকাল ৯টায় উপজেলার সান্তাহার পোঁওতা রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন-রাজশাহীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভেড়াপাড়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে হুমায়ুন কবীর (৩৫), তার স্ত্রী ঝর্ণা বেগম (৩১) ও কুমিল্লার ফকিরহাট ছোটদলুয়া গ্রামের ইসাহাক মজুমদারের ছেলে নয়ন মজুমদার (২৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী থেকে বগুড়ার উদ্দেশে প্রাইভেটকারে করে মাদক পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেট এলাকায় অবস্থান নেয়া হয়। সকাল ৯টায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ ১৩-০৩৮০) সেখানে পৌঁছালে গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় প্লাস্টিকের বস্তায় বেঁধে রাখা ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং যাত্রীবেশে থাকা স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রাইভেটকারে ফেনসিডিল পাচারের সময় স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩।

আপডেট সময় : ১১:৪৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১