সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

ঘুষের টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব, পরিদর্শক লাঞ্ছিত: ২ সার্জেন্ট ক্লোজড।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১ ৩০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::বরিশালের বাকেরগঞ্জে ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব মেটাতে গিয়ে ট্রাফিকের এক টিআইকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে সার্জেন্ট আসাদ ও টিএসআই আইয়ুব আলীকে ক্লোজ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (বরিশাল সদর) মো. ফরহাদ সরদার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, সার্জেন্ট আসাদ ও আইয়ুব আলী বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে বাসস্ট্যান্ডে নিয়মিত ডিউটি করেন। সার্জেন্ট সুজন ও টিএসআই আব্দুল জলিল ওই সড়কের বোয়ালিয়াতে ডিউটি করেন। তবে হেফাজত আন্দোলনের কারণে তাদের একত্রিত হয়ে ডিউটি করতে বলা হয়। এ নিয়ে ওই দুই গ্রুপের মধ্যে ঝামেলা হলে তা মেটানোর জন্য টিআই ফিরোজ ঘটনাস্থলে যান। এতে টিএসআই আইয়ুব আলী উত্তেজিত হয়ে টিআই ফিরোজকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনা প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের ক্লোজ করা হয়েছে। তদন্ত চলমান আছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রক্রিয়া চলছে।
তবে নাম না প্রকাশে অনিহা শর্তে ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, সার্জেন্ট সুজন ও টিএসআই আব্দুল জলিল মাঝে-মধ্যেই বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ সঙ্গিতা সিনামহল এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি থেকে চাঁদা আদায় করতেন। এ নিয়ে সার্জেন্ট আসাদ ও আইয়ুব আলীর মধ্যে দ্বন্দ্ব হয়। এ ঘটনা মেটাতে গিয়ে টিআই ফিরোজকে সার্জেন্ট আসাদ এবং আইয়ুব আলী মারধর করেন।

টিআই ফিরোজ রাজধানী ঢাকায় চিকিৎসাধীন থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার ঘনিষ্ট একজন জানান, ফিরোজের শারীরিক অবস্থা ভালো না। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘুষের টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব, পরিদর্শক লাঞ্ছিত: ২ সার্জেন্ট ক্লোজড।

আপডেট সময় : ০৩:৩৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১