সংবাদ শিরোনাম ::
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

সিলেটের আলোচিত গোলাপগঞ্জের হেতিমগঞ্জের ব্যবসায়ী শাহিন হত্যার আরও এক আসামী গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: স্বেচ্ছাসেবকলীগ নেতা এহতেশামুল হক শাহিন হত্যার ঘটনায় রায়হান আহমদ অনিক (২০) নামের আরো এক যুবককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার ভোরে সিলেট নগরীর শিবগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। রায়হান আহমদ অনিক বিশ্বনাথ উপজেলার বাহারা দুভাগ গ্রামের আহম্মদ আলীর পুত্র। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল হাসান। তিনি জানান, শাহিন হত্যার সাথে জড়িত গ্রেপ্তারকৃত আসামীদের তথ্যের ভিত্তিতে রায়হানকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় মোট ১৩ জনকে আটক করা হয়েছে। জানা যায়, গত ২২ মার্চ রাতে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন গোলাগঞ্জের হেতিমগঞ্জ বাজারের ব্যবসায়ী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এহতেশামুল হক শাহিন। সিলেটে নেমে তিনি সিএনজি যোগে বাড়ি পথে যাত্রা করলে নিজ গ্রাম হাজীপুর লরিফর রাস্তার ভিতরে প্রবেশ করা মাত্র মুখোশধারী অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী রাস্তায় কলাগাছ ফেলে গাড়ির গতিরোধ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় শাহিনের উপর৷ এসময় শাহিনের সাথে সন্ত্রাসীদের ধস্তাধস্তির একপর্যায়ে সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়। পরে শাহিনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শাহিন হত্যার ঘটনায় পরের দিন তার ছোট ভাই ইফতেখারুল হক সবুজ অজ্ঞাত কয়েকজন আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা (নং-২৮/ ২৩.০৩.২০২১ইং) দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের আলোচিত গোলাপগঞ্জের হেতিমগঞ্জের ব্যবসায়ী শাহিন হত্যার আরও এক আসামী গ্রেফতার।

আপডেট সময় : ০৭:৪৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১