সংবাদ শিরোনাম ::
রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে ৪টি বাস আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে চারটি দূরপাল্লার বাস আটক করেছে যশোর পুলিশ।

মঙ্গলবার (০৪ মে) রাত ১০টার দিকে যশোরের মণিরামপুর থানার সামনে ও যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড থেকে বাস চারটি আটক করা হয়।
এদিকে বাসে থাকা যাত্রীদের পুলিশি উদ্যোগে যে স্থান থেকে বাস ধরেছিলেন সেখানে ফেরত পাঠানো হয়েছে।

যশোর জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মাহাবুব কবীর জানান, সন্ধ্যার পর সাতক্ষীরার শ্যামনগর থেকে ঠিকানা পরিবহন, গ্রিনবাংলা ও সাতক্ষীরা এক্সপ্রেসের চারটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। খবর পেয়ে যশোর মণিরামপুর থানার সামনে ঠিকানা পরিবহনের একটি ও গ্রিনবাংলার দুটি বাস আটক করা হয়। এছাড়া যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস আটক করা হয়। বাস চারটিতে মোট ৮৪ জন যাত্রী ছিল। এরপর যাত্রীরা যে স্থান থেকে এসেছেন তাদের সেখানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, বাস আটক করা হলেও চালক ও হেলপারদের আটক দেখানো হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাফিক ইন্সপেক্টর (যশোর সদর) সুবেন্দু কুমার মুন্সি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই বাসের যাত্রীদের পুলিশের উদ্যোগে মাইক্রোবাস ও প্রাইভেটকারে তাদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে ৪টি বাস আটক।

আপডেট সময় : ০৬:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১