সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

টাঙ্গাইল থেকে ঢাকায় শপিংয়ে এসে গুনলেন জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
টাঙ্গাইল থেকে রাজধানীর বসুন্ধরা সিটিতে শপিং করতে এসে মাস্ক না পরায় জরিমানা গুনেছেন মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তি। ডিএমপির ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরায় তার ৩০০ টাকা জরিমানা করেন।

মঙ্গলবার (৪ মে) দুপুরে স্বাস্থ্যবিধি পরিপালন ও মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে অভিযান চালান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হক।

এসময় বসুন্ধরা সিটির তৃতীয় অভিযানকালে মাস্ক না পরার অপরাধে মাসুম বিল্লাহর ৩০০ টাকা জরিমানা করেন আদালত।

জরিমানার দেয়ার পর মাসুম বিল্লাহ বলেন, ‘কিছুক্ষণ আগেই মাস্ক খুলেছিলাম, মাস্ক না পরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করেছেন।’ নিজের ভুল বুঝতে পেরে সবার সবসময় মাস্ক পরা উচিত বলে মনে করেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হক বলেন, ‘সরকারি বিধি অনুযায়ী ক্রেতা-বিক্রেতা সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক। স্বাস্থ্যবিধি পরিপালন ও মাস্ক পরা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা হয়।’

এ সময় মাস্ক না পরায় বসুন্ধরা সিটি শপিংমলের কয়েকজন ব্যবসায়ীকেও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে ১৭ জনকে বিভিন্ন অংকে মোট সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইল থেকে ঢাকায় শপিংয়ে এসে গুনলেন জরিমানা।

আপডেট সময় : ০৯:২১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১