সংবাদ শিরোনাম ::
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরীর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমিক সঞ্জয় সরকারের (১৮) ছুরিকাঘাতে পূজা সরকার (১৫) নামের এক কিশোরী নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই সঞ্জয় পলাতক রয়েছেন।

সোমবার (৩ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার শোলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পূজা সরকার একই গ্রামের পবিত্র সরকারের মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সঞ্জয় সরকারের সঙ্গে পূজার দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন ধরে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি চলছিল। এদিকে অন্যত্র বিয়ের ব্যাপারে পূজার বাবা সিদ্ধান্ত নেন। এতে সঞ্জয় ক্ষিপ্ত হন।

সোমবার সকালে পূজা বাড়ির উঠানে কাজ করছিল, এমন সময় পেছন থেকে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করেন সঞ্জয়। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। তবে হাসপাতালে নেয়ার আগেই পূজা মারা যান।

এসময় সঞ্জয়ও ওই ছুরি দিয়ে নিজেকে আঘাত করে আহত হন। লোকজন আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। এ ঘটনায় নিহতের বাবা পবিত্র সরকার বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরীর।

আপডেট সময় : ১১:০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১