ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কে সড়কে ট্রাক চাপায় এক নারী নিহত।
- আপডেট সময় : ১২:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১ ১৩৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কে ট্রাক চাপায় সুফিয়া বেগম এক নারীর (৭০) মৃত্যু হয়েছে। সোমবার(০৩মে) দুপুরে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, সুফিয়া বেগম নলছিটি উপজেলার পাওতা গ্রামের বাড়ি থেকে ষাইটপাকিয়া মেয়ের বাসায় যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় একটি মালামাল বোঝাই ট্রাক তাকে চাপা দেয়।
নিহত সুফিয়া বেগম পাওতা গ্রামের আবদুর রহমান হাওলাদারের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ট্রাক, ট্রাকের চালক মো. জসিম ও চালকের সহকারী মো. রাকিবকে আটক করে পুলিশে দিয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


























