সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

ভালুকায় মুক্তিযোদ্ধার ধান কেটে নেয়ায় থানায় অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১ ২০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম.সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় জোর পূর্বক পাকা ধান কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী বীর মুক্তিযোদ্বা মোহাম্মদ পারভেজ খোকন। অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার বাসিন্ধা বীর মুক্তিযোদ্বা মোহাম্মদ পারভেজ খোকন উপজেলার বাশিল মৌজার ১৭৭ ও ১৬২ নং দাগে ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু তার নিকটতম প্রতিবেশি (সাবেক) মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত মুফিজ উদ্দিনের মেয়ে মাহমুদা সুলতানা মুন্নী বিভিন্ন কারনে তার সাথে শত্রুতা করে আসছিলো। তারই ধারাবাহিকতায় শনিবার পহেলা মে সকালে আনুমানিক ৫০/৬০জন লোক নিয়ে তার প্রায় ১ একর জমির পাকা ধান কেটে নিয়ে যায়। এ ঘটনায়
তার প্রায় লক্ষাদিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ধান কেটে নেয়ার ঘটনায় বীর মুক্তিযোদ্বা মোহাম্মদ পারভেজ খোকন বাদী হয়ে ভালুকা মডেল থানায় মাহমুদা সুলতানা মুন্নী (৩০), খোকা(৫৮), রাকিব(২৪), মোস্তফা(২৫), তাজ উদ্দিন(৫৫) সহ ১৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় অভিযোক্ত মাহমুদা সুলতানা মুন্নী জানান, আমার পৈত্রিক জমিতে আমি ধান চাষ করেছি এবং ধান কেটেছি। এই জমি আমার পিতার ক্রয় কৃত সম্পত্তি ৪০ বছরেরও বেশি সময় আমাদের ভোগ দখলে । এখানে ১৭৯, ১৮২, ১৬২ এবং ১৭৭ দাগের জমি রয়েছে এবং বিআরএস ৫৩৩ নং খতিয়ানে ৮৬ শতাংশ জমি আমার পিতার নামে রেকর্ড হয়েছে, পারভেজ খোকন যে অভিযোগ করেছে তাহা মিথ্যা এবং হয়রানি মুলক। এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল ইসলাম (পিপিএম) বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ্যে ব্যবস্থা নেয়া হবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভালুকায় মুক্তিযোদ্ধার ধান কেটে নেয়ায় থানায় অভিযোগ।

আপডেট সময় : ১০:০০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১