চাপাইনবাবগঞ্জে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল।
- আপডেট সময় : ০৫:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১ ১০৯ বার পড়া হয়েছে

সুজন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চলমান লকডাউনের স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ রবিবার বেলা ১১টায় জেলা ট্রাক, টাংকলরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
জেলা শহরের স্বরূপনগরের শ্রমিক ভবন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আইয়ুব আলি, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাবেক সভাপতি সাইদুর রহমান, বর্তমান সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম-সম্পাদক আব্দুল কাদের রাজন, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারওয়ার প্রমুখ ।
বক্তারা পরিবহন শ্রমিকদের বর্তমান করুণ পরিস্থিতিতে মানবিক কারনে স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চালুর দাবি জানান। শ্রমিকদের জন্য বাস টার্মিনালে ১০ টাকা কেজি দরে চালের দাবি জানিয়ে তারা বলেন, গাড়ির চাকা না চললে কি খাবো ? আর কতোদিন এভাবে কর্মহীন থাকতে হবে? এখন পর্যন্ত কোন সাহায্য সহযোগিতা দেয়া হয়নি। শ্রমিকদের মানবেতর জীবনযাপনের বিষয়টি বিবেচনা করে ব্যাবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হয় সমাবেশে।


























