সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

খালেদা জিয়া ছাড়া বাসার সবাই করোনামুক্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সব কর্মী করোনামুক্ত হয়েছেন। শনিবার (০১ মে) চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, খালেদা জিয়ার বাসায় মোট ৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে আগে পাঁচজনের নেগেটিভ হয়। বেগম জিয়াসহ চারজন পজিটিভ ছিলেন। শুক্রবার (৩০ এপ্রিল) সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই বাসায় এখন আর কারো করোনা পজিটিভ নেই।
তবে খালেদা জিয়ার করোনা রিপোর্টের বিষয়ে চিকিৎসকরা পরে জানাবেন বলে জানান শায়রুল।

এর আগে গত ১১ এপ্রিল রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক মামুন।
এদিকে করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে আগামী সোমবার পর্যন্ত তাকে হাসপাতালেই থাকতে হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে শুক্রবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
ডা. জাহিদ জানান, বেগম জিয়ার আরও কয়েকটি পরীক্ষা করাতে হবে। সব পরীক্ষা শেষ হতে আগামী সোমবার পর্যন্ত লাগতে পারে। সব পরীক্ষা শেষে রিপোর্ট পর্যালোচনার পর তাকে বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
গত মঙ্গলবার (২৭ এপ্রিল) খালেদা জিয়াকে রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর ইতোমধ্যে সিটি স্ক্যান, ইসিজি ও ইকোসহ যেসব পরীক্ষা করা হয়েছে তাতে বড় কোনো জটিলতা পাওয়া যায়নি। তিনি হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন।
গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় চিকিৎসক টিম গঠন করে অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন পার হওয়ার পর আবারও খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়; কিন্তু ফল করোনা পজিটিভ আসে। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়া ছাড়া বাসার সবাই করোনামুক্ত।

আপডেট সময় : ০৮:১৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১