সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

উজিরপুরে শ্রমিক দিবসে দু’শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ::

বরিশালের উজিরপুরে দুই শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনে তাদের এ লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে।

জানা গেছে- উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে কৃষক নগেনের বাড়ীতে ধান কাটতে আসে বাগেরহাট জেলার সদর থানার পিছিডেমা গ্রামের মৃত মনসুর শেখের ছেলে জব্বার শেখ (৫৮) । ১ মে শনিবার

ভোর ৬ টায় ওই বাড়ীর বকুল রানী নামের এক নারী পুকুরপাড়ের আম গাছের সঙ্গে গলায় গামছা পেচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় শ্রমিক জব্বার শেখকে দেখতে পায়। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। পরে ঘটনাস্থল থেকে উজিরপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়। থানার উপ-পরিদর্শক কমল জানান, ধানকাটার জন্য জব্বার শেখ গত মাসের ২৩ তারিখে বাগেরহাট থেকে ৩২ জনের একটি টিমের সঙ্গে উজিরপুরের জল্লায় আসেন। এখান থেকে ৬ জনের একটি টিম নিয়ে জব্বার শেখ ওই এলাকার নগেনের ধানকাটা শুরু করেন। তার সঙ্গে থাকা অপর শ্রমিকরা জানান ৩০ এপ্রিল রাতে মোবাইল ফোনে বাড়ীর কারো সঙ্গে জব্বার শেখ উচ্চস্বরে কথা বলেছিলেন। পরের দিন ১ মে ভোরে আম গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

এদিকে একই দিন দুপুরে উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের আঃ খালেক হাওলাদারের ছেলে অটোড্রাইভার সবুজ হাওলাদারের (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে

বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি বেধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। এ সময় তার স্ত্রী পিতার বাড়ীতে অবস্থান করেছিলেন। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি মোঃ জিয়াউল আহসান জানান, একই দিনে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার ঘটনায় থানায় পৃথক দুটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কারও অভিযোগ না থাকায় তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে শ্রমিক দিবসে দু’শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার।

আপডেট সময় : ০৪:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১