সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত

খেলনাসামগ্রীর ভেতরে লুকিয়ে কুরিয়ার সার্ভিসে মাদকপাচার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:::আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। সুদুর টেকনাপ থেকে তারা মাদক সংগ্রহ করে তা বিশেষ কৌশল অবলম্বনের মাধ্যমে বিভাগীয় শহর বরিশালে নিয়ে আসে। শিশু খেলনাসামগ্রীর ভেতরে ঢুকিয়ে ইয়াবার বড় বড় চালান কুরিয়ার সার্ভিসে করে এতদিন ধরে তারা আনলেও পুলিশ বা অন্য কোনো বাহিনী আঁচ করতে পারছিল না। কিন্তু এবার তাদের শেষ রক্ষা হল না। বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ এই সিন্ডিকেটের তিন সদস্যকে তাদের জালে নিয়ে আসাসহ ইয়াবার একটি চালান আটক করেছে।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত গোমস্তার নেতৃত্বাধীন একটি টিম বৃহস্পতিবার বিকালে শহরের বাংলা বাজারস্থ এসএ পরিবহনের সজল খান (২৮) এবং সহযোগী শামীম হাওলাদারকে গ্রেপ্তার করে। এবং এসময় তাদের কাছে থাকা একটি খেলনা সাইকেলের ভেতর থেকে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করে।

ডিবি পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর এই যুবককে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে আরও ইয়াবা মজুত আছে। পরবর্তীতে সন্ধ্যার দিকে গ্রেপ্তার স্বজলকে নিয়ে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভাড়াটিয়া বাসায় তল্লাশি চালিয়ে আরও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর সাথে জড়িত থাকার অভিযোগের তার স্ত্রী এ্যানি আক্তার লামিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক সুজিত গোমস্তা জানান, শহরের কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়নের মৃত মোঃ তোফায়েল খানের ছেলে মো. সজল খান এবং ঝালকাঠির নলছিটি থানার মৃত মো. আব্দুল হকের ছেলে মো. শামীম হাওলাদার বিশেষ কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সরবরাহ করে আসছিল। এবং বরিশালে এনে তারা পরবর্তীতে আশপাশের জেলাসমূহে সরবরাহ করতো। তাদের এই বাণিজ্যে সজলের স্ত্রীও জড়িত আছে।

এই পুলিশ কর্মকর্তা জানান, কোনো একটি মাধ্যম মাদক সরবরাহের বিষয়টি নিশ্চিত হয়ে তাদের বেশ কিছুদিন ধরে তৎপরতা চালিয়ে আসছিলেন। গতকাল অনুরুপভাবে মাদক আসার খবরে সঙ্গীফ ফোর্স নিয়ে বাংলা বাজার এলাকার কুরিয়ার সার্ভিসের সামনে থেকে প্রথমে দুই যুবককে গ্রেপ্তার করাসহ একটি খেলনা সাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে সেটির মধ্যে তল্লাশি করে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

এর পর তাদের জিজ্ঞাসাবাদ করে নলছিটি থেকে আরও ১ হাজার পিস ইয়াবাসহ সজলের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি মডেল থানায় ডিবি পুলিশ একটি মামলা করেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খেলনাসামগ্রীর ভেতরে লুকিয়ে কুরিয়ার সার্ভিসে মাদকপাচার।

আপডেট সময় : ০৮:১৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১