সংবাদ শিরোনাম ::
রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম।

হেফাজত নেতা মুফতি মাসউদ গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সিলেট জকিগঞ্জ উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি মাসউদকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে তাকে জকিগঞ্জ উপজেলার বরহাল কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সদ্য বিলুপ্ত হওয়া হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে ১৯ এপ্রিল ১০টার দিকে জকিগঞ্জের শাহগলী এলাকায় বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা।

ওই ঘটনায় ২০ এপ্রিল নাশকতার চেষ্টা, জনমনে ভয়ভীতি প্রদর্শন ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এর আগে ১৯ এপ্রিল রাতে অভিযান চালিয়ে আটক আটজনকেও ওই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম বলেন, ২০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলায় মাওলানা মুফতি মাসউদকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি কি না– জানতে চাইলে ওসি বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হেফাজত নেতা মুফতি মাসউদ গ্রেফতার।

আপডেট সময় : ০৮:১৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১