সংবাদ শিরোনাম ::
রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম।

বিশেষ ফ্লাইটে দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডির স্ত্রী-সন্তান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দেশ ছেড়েছেন কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনা মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের স্ত্রী–সন্তানসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে চারটার একটি ভাড়া করা বিমানে তারা দেশ ছেড়েছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি না দিলেও স্পেশাল ব্র্যাঞ্চ থেকে অনুমতি দেয়া হয়েছে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
এদিকে ভাড়া করা ওই বিমানে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, তাঁদের দুই সন্তান, ছোট ভাই সাফওয়ান সোবহানের স্ত্রী ইয়াশা সোবহান এবং তাদের মেয়ে ও দুই পরিবারের তিনজন গৃহকর্মী দেশত্যাগ করার কথা বিমানবন্দর সূত্রে জানা গেলেও নিশ্চিত করতে পারেনি বেবিচক চেয়ারম্যান।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটির গন্তব্য দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে বলে জানায় বেবিচক।
এর আগে বুধবার (২৮ এপ্রিল) এ ঘটনায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। তবে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) শুনানি হয়নি। সেই সঙ্গে হাইকোর্টে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন শুনানি বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্টের যে বেঞ্চের কার্যতালিকায় আনভীরের আগাম জামিনের আবেদনটি শুনানির জন্য ছিল, সেই বেঞ্চ ‘লকডাউন’ ও মহামারির এই পরিস্থিতিতে আগাম জামিনের শুনানি করবে না বলে জানায়।
গত সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গুলশান থানায় আনভীরকে আসামি করে মামলা করেন তার বড় বোন নুসরাত জাহান। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশেষ ফ্লাইটে দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডির স্ত্রী-সন্তান।

আপডেট সময় : ০৮:৪৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১