ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার।
- আপডেট সময় : ১১:০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে

মোহাম্মাদ আলী, বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে স্টাটাস দেওয়ায় রেজাউল করিম ( ৪৭) কে আটক করেছে পুলিশ। বুধবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ( আগরপুর) ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দা মোঃ নুরুল হক চৌকিদারের পুত্র মোঃ মিরাজ হোসেন বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর( আগরপুর) ইউনিয়নের রহিমগঞ্জ বাজারে আসামী রেজাউল করিম তার মালিকানাধীন ফ্যামিলি ওয়ার্ল্ড ফার্মেসী দোকানে বসে বিভিন্ন সময়ে মহানবী হজরত মুহাম্মদ ( সা.) কে নিয়ে কটুক্তি করে আসছিল। স্থানীয় জনগণ ও মুরব্বিগন তাকে সাবধান করে দিয়েছিল। কিন্তু তিনি তাদের কথায় কর্নপাত না করে গত ২৮ এপ্রিল সকাল আনুমানিক ৮ টার দিকে রেজাউল করিম তার ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ সাঃ কে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ স্টাটাস দেন। পরে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে গণধোলাই দিয়ে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে তদন্তকেন্দ্রের উপ- পুলিশ পরিদর্শক সুব্রত পাল তার সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়। পরে তাকে বাবুগঞ্জ থানায় প্রেরণ করেন। আটককৃত রেজাউল করিম গৌরনদী থানার দক্ষিণ পালরদী গ্রামের মৃত আঃ জলিল আকন্দের ছেলে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিজানুর রহমান জানান, গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদি গ্রামের মৃত আঃ জলিল আকন্দের পুত্র ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের রহিমগঞ্জ এলাকার জামাই স্থানীয় বাজারের ঔষধ ব্যবসায়ি মোঃ রেজাউল করিম আকন্দ বুধবার তার ফেইসবুক আইডিতে হযরত মুহাম্মদ (সঃ) কে কটুক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে নানা মন্তব্য করে। এর প্রতিবাদে স্থানীয় মুসুল্লীরা ওই দিন সকালেই যুবকের ঔষধের দোকান ঘেরাও করে গণধোলাই দেয় ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে রেজাউল করিম কে আটক করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এলাকার বাসিন্দা মিরাজ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করার পর পুলিশ গ্রেফতারকৃত রেজাউল করিম কে জেল হাজতে প্রেরন করেন।
এদিকে পবিত্র রমজান মাসে হযরত মুহাম্মদ (সঃ) কে কটুক্তি কারীর কঠিন শাস্তির দাবি জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলার ধর্মপ্রান মানুষরা।


























