সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

অসহায় মানুষের জন্য কাজ করছেন ছাত্রলীগ নেতা সজল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ ২৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। গরীব ও অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল। প্রতিনিয়ত গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থেকে তিনি করে চলছেন একের পর এক মানবিক কাজ। আর এ সমস্ত কাজে সর্বদা তাকে সহযোগিতা করছেন ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি ও বিস্তার রোধে দেশে বর্তমানে চলছে সরকার ঘোষিত লকডাউন। আর এই লকডাউনের কারণে শ্রমিক সংকট ও অর্থের অভাবে অনেক কৃষকই তাদের ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না। ছাত্রলীগের সদস্যদের সাথে নিয়ে অসহায় এ সমস্ত কৃষকের ধান কেটে নিজ দায়িত্বে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন ইমদাদুল হক সজল। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু’র নেতৃত্বে গতবছরও তিনি কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন এবারও দিচ্ছেন।

চলতি রমজান মাসের শুরু থেকেই পৌরশহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিনি ইফতার ও সেহরি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জানিফ সর্বদা তার পাশে থেকে এ সমস্ত মানবিক কাজ পরিচালনার জন্য উৎসাহ ও সহযোগিতা প্রদান করছেন। এছাড়া অসহায় রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করে দেওয়া, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা, জেলার বিভিন্ন স্থান থেকে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজ-খবর নেওয়াসহ নানা ধরনের সামাজিক ও মানবিক কাজ করে তিনি ছাত্রলীগের সুনাম আরও বৃদ্ধি করে চলেছেন।

এ বিষয়ে ইমদাদুল হক সজল জানান, বাংলাদেশের প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হতে পেরে আমি গর্ববোধ করি। সৃষ্টিকাল থেকেই বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতে ও যাবে। আপনারা আমাদের পাশে থাকলে এ ধরনের মানবিক কাজ চালিয়ে যেতে আমরা আরও উৎসাহ পাবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অসহায় মানুষের জন্য কাজ করছেন ছাত্রলীগ নেতা সজল।

আপডেট সময় : ১১:০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১