সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

হাসপাতালে খালেদা জিয়া (ভিডিও)।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা করাতে নেওয়া হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে বেগম জিয়ার গাড়িবহর হাসপাতালের দিকে রওয়ানা দেয়।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘মেডিকেল বোর্ড ম্যাডামের কয়েকটি পরীক্ষার জন্য বলেছে। সে জন্য আজকে উনাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘পরীক্ষা শেষে রাতে খালেদা জিয়া বাসায় ফিরে যাবেন। ম্যাডাম করোনা পজেটিভ হলেও তার কোনো উপসর্গ নেই। তার অবস্থা স্থিতিশীল এবং তিনি ভালো আছেন।’
এর আগে গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে করোনায় আক্রান্ত বেগম জিয়াকে সিটি স্ক্যান করাতে নেয়া হয়েছিল একই হাসপাতালে।
গত ১০ এপ্রিল বেগম জিয়া করোনা পজেটিভ হন। তার ব্যক্তিগত চিকিৎসকরা বলে আসছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, করোনার কোন উপসর্গ নেই তার। এরপর গত ২৪ এপ্রিল শনিবার দ্বিতীয় ধাপে করোনার পরীক্ষা করা হলে ফলাফল আবারও পজিটিভ আসে বেগম জিয়ার।
এদিকে দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে দুইবছরের বেশি সময় কারাভোগ করেন তিনি। অসুস্থতা ও করোনা বেড়ে যাওয়ায় পরিবারের আবেদনে মানবিক বিবেচনায় দুই শর্তে সরকার নির্দিষ্ট মেয়াদে তার সাজা স্থগিত করে গত বছরের ২৫ মার্চ মুক্তি দেয় বিএনপি চেয়ারপারসনকে। সেই সাজা স্থগিতাদেশের মেয়াদ সর্বমোট তিনদফা বাড়ানো হয় সরকারের নির্বাহী আদেশে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাসপাতালে খালেদা জিয়া (ভিডিও)।

আপডেট সময় : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১