সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

খেলাফত মজলিসের মহাসচিবের মুক্তি দাবি ফখরুলের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদেরের মুক্তি চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আবদুল কাদেরের গ্রেফতারের ঘটনায় রোববার (২৫ এপ্রিল) দেয়া এক এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই দাবি জানান।

তিনি বলেন, ‘বর্তমান অবৈধ সরকার নিজেদের অনৈতিক শাসনকে দীর্ঘায়িত করার লক্ষ্যে বিরোধী দল এবং ভিন্ন মত, স্বাধীন চিন্তাকে দমন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এরই ধারাবাহিকতায় ২০ দলীয় জোট নেতা, খেলাফত মজলিসের মহাসচিব ও দেশের বিশিষ্ট আলেম অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সারাদেশে বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীকে গত এক মাসে অন্যায়ভাবে গ্রেফতার ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি অবিলম্বে ২০ দলীয় জোট নেতা ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদেরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও গ্রেফতার অভিযান বন্ধের জোর দাবি জানাচ্ছি।’

করোনা মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ পরিচালনা ও করোনা মোকাবিলায় সরকারের নিদারুণ ব্যর্থতায় জনজীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে আন্দোলন-সংগ্রাম দমন করতে সরকার এহেন অরাজক পরিস্থিতি তৈরি করছে। ভয়াবহ করোনা পরিস্থিতিতেও রমজানের মধ্যেও সরকারের নিষ্ঠুর আচরণ থেমে নাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খেলাফত মজলিসের মহাসচিবের মুক্তি দাবি ফখরুলের।

আপডেট সময় : ০৯:৩২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১