সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: মাইকে ‘গুজব’ রটানো দুই ইমাম গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় মসজিদের মাইক ব্যবহার করে গুজব রটিয়ে লোকজন জড়ো করে তাণ্ডব চালানোর অভিযোগে দুই ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার ঘাটুরার বঙ্গবন্ধু হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম হেফাজত নেতা মাওলানা দেলোয়ার হোসেন ওরফে বেলালি ও ঘাটুরা হরিনাদি জামে মসজিদের পেশ ইমাম হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেন।
তাণ্ডবের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রোববার (২৫ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দুজন ছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৩৫৯।
জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দু’টিসহ সর্বমোট ৫৫টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৪১৪ জনকে এজাহারভূক্ত আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে। অন্যদিকে আখাউড়া রেলওয়ে থানায়ও একটি মামলা হয়।
উল্লেখ্য, হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে ২৬ তেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়ে শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় সংঘর্ষে অন্তত ১৩ জন প্রাণ হারান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: মাইকে ‘গুজব’ রটানো দুই ইমাম গ্রেফতার।

আপডেট সময় : ০৯:২৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১