সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

বরিশালে রোজাদার নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ :: রোজাদার নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতন করে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে।

এঘটনায় শনিবার রাতে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত নারী ডালিয়া বেগম জানান, কটকস্থল গ্রামের সৌদি প্রবাসী হেমায়েত হাওলাদারের সাথে তার পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুইটি পুত্র সন্তান রয়েছে। ২০১৮ সালে প্রবাস থেকে ছুটিতে এসে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মাসুদা নামের এক নারীর সাথে পরকিয়ায় লিপ্ত হয় হেমায়েত। বিষয়টি নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। পরবর্তীতে সে (হেমায়েত) পুনরায় সৌদি আরবে চলে যায়। গত দুই বছর যাবত তার (ডালিয়া) ও সন্তানদের কোন খোঁজখবর রাখছিলোনা স্বামী হেমায়েত। পরবর্তীতে ২০২০ সালে হেমায়েতকে ডিভোর্স দেয় সে (ডালিয়া)। এরইমধ্যে পরিকয়া প্রেমিকা মাসুদাকে মোবাইল ফোনেই বিয়ে করে হেমায়েত।

তিনি (ডালিয়া) আরও জানান, স্বামীকে ডিভোর্স দেয়া হলেও তাদের বড়পুত্র ডিভোর্সি স্বামীর বাড়ীতে বসবাস করায় মাঝে মধ্যে সন্তানের খোঁজখবর নিতে ওই বাড়ীতে যাওয়া হতো। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে রোজাদার অবস্থায় ছেলের খোঁজখবর নিতে ডিভোর্সী স্বামীর বাড়িতে যায় ডালিয়া। ওই বাড়ীতে যাওয়া মাত্রই তাকে (ডালিয়া) গাছের সাথে বেঁধে অমানুষিক ভাবে নির্যাতন চালায় হেমায়েত হাওলাদারের ভাতিজা রহমান হাওলাদার, ভাবি রাবেয়া বেগম, হেমায়েতের দ্বিতীয় স্ত্রী মাসুদা বেগম ও ভাড়াটিয়া সন্ত্রাসী মাসুদ। একপর্যায়ে তাকে (ডালিয়া) কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মোঃ শাহজাহান জানান, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে রোজাদার নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতন।

আপডেট সময় : ১০:০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১