সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

বানারীপাড়া সাবেক ইউপি সদস্যের ভাই ও ভাতিজিকে পিটিয়ে জখম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরধরে সাবেক ইউপি সদস্য সমীরণ রায়ের বড় ভাই মনোরঞ্জন রায় ও ভাতিজি মালা রায়কে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে সাবেক ইউপি সদস্য সমীরণ রায় বাদী হয়ে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য সমীরণ রায়ের বড় ভাই মনোরঞ্জন রায়ের সাথে একই এলাকার মোঃ সেলিম হাওলাদের সাথে পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল।
২২ এপ্রিল বৃহস্পতিবার বিকালে মনোরঞ্জন রায় বাড়ি হতে বিশারকান্দি বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে মরিচবুনিয়া গ্রামের সেলিম হাওলাদারের বাড়ির সামনে রাস্তার ওপরে পৌঁছলে তার সঙ্গে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটা ও তর্কবিতর্কের এক পর্যায়ে সেলিম হাওলাদার ও তার সহযোগীরা তাকে এলোপাথারি মারধর করে। মনোরঞ্জনের ডাকচিৎকার শুনে সমীরণের মেয়ে মালা রায় এগিয়ে আসলে সেলিম মালাকে পিটিয়ে আহত করে এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় অন্য আসামী শফিক মালাকে শ্লীলতাহানি চেষ্টা করে। এ ঘটনায় সমীরণ রায় বাদী হয়ে মোঃ সেলিম হাওলাদার(৩৫),মোঃ শফিক(২৫),মোঃ হাকিম হাওলাদার (৬৫), মোসাঃমনোয়ারা বেগম(৬০) সহ আর কয়েকজন অজ্ঞাতকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়া সাবেক ইউপি সদস্যের ভাই ও ভাতিজিকে পিটিয়ে জখম।

আপডেট সময় : ০১:৪২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১