সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

দাবি না মানলে ঈদের পর সরকারের সাথে পাঞ্জা লড়া হবে : মান্না।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

দাবি আদায়ে ব্যর্থ হলে ঈদের পর সরকারের সঙ্গে পাঞ্জা লড়ার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার দুপুরে জাতীয় শহীদ মিনারে এক নাগরিক প্রতীকী অবস্থান কর্মসূচিতে এমন আগ্রহের কথা জানান তিনি। লকডাউনে মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছানোর দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় সরকারের পক্ষ থেকে দরিদ্রদের জন্য ১০ কোটি টাকা বরাদ্দের সমালোচনা করে মান্না বলেন, দরিদ্র পরিবারের জন্য মাত্র ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর জনগণের কাছে দুঃখ প্রকাশ করা উচিত।

তিনি ৪৫ লাখ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছানোর স্পষ্ট রূপরেখা জনগণের সামনে উন্মোচনের দাবিও জানান। মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দাবি না মানলে ঈদের পর সরকারের সাথে পাঞ্জা লড়া হবে। ’

লকডাউনে রিকশা চালক ও বাঁশখালীর শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে মান্না বলেন, এই সরকারের কোনো মূল্যবোধ নেই।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়াও।

তিনি করোনা মোকাবিলায় দরিদ্র পরিবারের খাদ্য নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার আহ্বান জানান। এছাড়া ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দকে বাস্তবসম্মত দাবি করে করোনা মোকাবিলায় প্রাপ্ত বিভিন্ন সংস্থার অনুদানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাবি না মানলে ঈদের পর সরকারের সাথে পাঞ্জা লড়া হবে : মান্না।

আপডেট সময় : ০৬:৩৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১