সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঢাকায় ‘মুভমেন্ট পাস’ নিয়ে হেরোইন ডেলিভারি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় মুভমেন্ট পাস ব্যবহার করে হেরোইন পরিবহনের সময় একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম- মো. সৌমিক আহম্মেদ সিদ্দিকী (৪২)। তার কাছ থেকে ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব-২ এর একটি টিম মোহাম্মদপুর থানার টাউনহল মার্কেটের সামনের রাস্তা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, র‌্যাব-২ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মাদক ব্যবসায়ীদের একটি চক্রের কিছু সদস্য মাদকের একটি বড় চালান নিয়ে সীমান্ত এলাকা থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে হস্তান্তরের উদ্দেশে আসছে। চালানটি আটক করার জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব এবং গতিবিধি অনুসরণ করতে থাকে। এর জের ধরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, করোনাভাইরাস পরিস্থিতিতে মাস্কের ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা থাকায় সেগুলো সরবরাহের জন্য মুভমেন্ট পাস নিয়ে সৌমিক দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক বহন করে নিয়ে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকায় ‘মুভমেন্ট পাস’ নিয়ে হেরোইন ডেলিভারি।

আপডেট সময় : ০১:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১