সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

ঢাকায় হেফাজতের আরেক নেতা গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক মাওলানা ইহতেশামুল হক সাখীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, ২০১৩ সালে শাপলা চত্বর এলাকায় নাশকতার সঙ্গে জড়িত ছিলেন ইহতেশামুল হক। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে যে নাশকতা হয়েছে, তার সঙ্গে হেফাজতের এই নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

গত ২৬ মার্চ থেকে তিন দিন ধরে হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীসহ বিভিন্ন জায়গায় ব্যাপক সহিংসতা হয়, সেই সহিংস ঘটনাগুলোর ব্যাপারে একশোটির মতো মামলা রয়েছে।
গত কয়েকদিনে হেফাজতে ইসলামির যুগ্ম মহাসচিব মামুনুল হক এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর একে একে গ্রেফতার করা হয়েছে আরও অনেক নেতাকর্মীকে।
এছাড়া ২০১৩ সালে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচিতে যে সহিংসতা হয়েছিল, সেই মামলাতেও এখন তাদের কয়েকজন নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকায় হেফাজতের আরেক নেতা গ্রেফতার।

আপডেট সময় : ০২:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১