সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

চট্টগ্রামে নুরুর বিরুদ্ধে আরেক মামলা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ মিসির।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে নূরের বিরুদ্ধে একটি এজাহার দেওয়া হয়েছে। আমরা তা গ্রহণ করেছি। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।’

মামলার এজাহারে বাদি আজিজ মিসির নিজেকে চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির অর্থ উপ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়েছেন।
বাদি আজিজ মিসির অভিযোগ করেছেন, নূর ব্যক্তিগত আইডি থেকে ফেইসবুক লাইভে এসে বাংলাদেশের অসংখ্য ধর্মপ্রাণ নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে উসকানি প্রদান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ মুসলমান নেতাকর্মীদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য প্রকাশ, আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য প্রদান করেন। বাদি কোতোয়ালী থানার কোর্ট হিলে আইনজীবী এনেক্স ভবনের-১ নিচতলায় অ্যাডভোকেট তসলিম উদ্দিনের চেম্বারে বসে নূরের এ বক্তব্য শোনেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গত ১৪ এপ্রিল বিকেলে ফেইসবুক লাইভে এসে নূর বলেন, ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান।’
এ বক্তব্যের পর নূরের বিরুদ্ধে ঢাকা ও সিলেটে ইতোমধ্যে মামলা হয়েছে।
মামলা হওয়ার পর নুরুল হক নূর তার আরেকটি ফেইসবুক পেইজ থেকে লাইভে এসে ভুল স্বীকার করে ক্ষমা চান এবং সেদিনের লাইভ ভিডিও ফেসবুক থেকে অপসারণের কথা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রামে নুরুর বিরুদ্ধে আরেক মামলা।

আপডেট সময় : ০৬:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১