সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী। সোমবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের এবং মামলা রুজুর আবেদন করেন ওই তরুণী।

মামলার অভিযোগে ২৫ বছর বয়সী ওই তরুণী উল্লেখ করেন, বিয়ের আশ্বাস দেখিয়ে ছাত্রলীগ সভাপতি জসীম জোর করে নগরীর ২৯নং ওয়ার্ডস্থ তরুণীর বাসায় ঢুকে জোর করে ধর্ষণ করে ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর। এতে তিনি গর্ভবতী হয়ে পড়লে জসীম তাকে গর্ভপাতের ওষুধ খাওয়াতে থাকে। একপর্যায়ে বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে গর্ভপাত করায়। এর পর জসীম ঢাকায় হোটেলে, ওই তরুণীর বাসা এবং নগরীর চাংপাই রেস্টুরেন্টে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এর পর বিবাহের জন্য চাপ দিতে থাকলে সর্বশেষ চলতি বছরের ৫ মার্চ রাত সাড়ে ১১টায় ওই তরুণীর বাসায় গিয়ে দুদিনের মধ্যে বিয়ের কথা বলে ধর্ষণ করেন। দুদিন অতিবাহিত হওয়ার পর পুনরায় বিয়ের জন্য চাপ দেওয়া হলে জসীম ওই তরুণীকে জানায় তিনি বিয়ে করেছেন এবং তাকে বিয়ে করা সম্ভব নয়। এর পর ওই তরুণী মানসিকভাবে ভেঙে পড়ে থানায় অভিযোগ এবং মামলার আবেদন করেন।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ওই তরুণী সম্প্রতি নগরীর সাগরদিতে জসীম উদ্দিনের বাসায় গিয়ে বিয়ের দাবিতে হট্টগোল করেন। এর পরেই জসীম অন্য আরেক মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এই বিষয়ে জানতে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। এর সত্যতা যাচাইয়ের পর মামলা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা।

আপডেট সময় : ১২:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১