সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

মামুনুলকে গ্রেপ্তার: বাগেরহাটে পুলিশের ওপর হেফাজতের হামলা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাগেরহাটের মোল্লাহাটে হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই ঘটনা ঘটে। হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মী-সমর্থকেরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এরপর হেফাজতের কর্মী–সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান।

আহত তিনজন হলেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির, উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বাহারুল। তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকেরা সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল মোড়ে জড়ো হন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের গ্রেপ্তারের প্রতিবাদে তাঁরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের কাছে জড়ো হওয়ার কারণ জানতে চায়। পুলিশ তাদের সারিয়ে দেয়। তখন তাঁরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মীর মো. শাফিন মাহমুদ। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা এখানে একটি মিছিল করার চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে যায় এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ছত্রভঙ্গ করে। সে সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হন।’ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

জানা গেছে, হেফাজত নেতা মামুনুল হকের নানা বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর এলাকায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মামুনুলকে গ্রেপ্তার: বাগেরহাটে পুলিশের ওপর হেফাজতের হামলা।

আপডেট সময় : ০৯:৪৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১