সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বানারীপাড়ায় বাজার কমিটির সম্পাদক তাই…..।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় লকডাউনের বিধিনিষেধ সব ব্যবসায়ীর জন্য এক হলেও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আশরাফীর বেলায় ভিন্ন কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। লকডাউনে শুধু খাবার ও ওষুধের দোকান বাদে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আশরাফীর পৌর শহরের উত্তরপাড় বাজারের রড সিমেন্টের দোকান ‘মেসার্স মৃধা এন্টারপ্রাইজ’ সকাল থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ এপ্রিল) রাত পৌনে ৯টার সময়ও তার ব্যবসা প্রতিষ্ঠানে রড বিক্রি করতে দেখা গেছে। অভিযোগ রয়েছে শুধু এবারের লকডাউনেই নয় গত বছর প্রাণঘাতি করোনার সংক্রমণ শুরু হওয়ার পরে সেই সময়ের লকডাউনেও তার ব্যবসা প্রতিষ্ঠান এভাবেই খোলা রাখা হত। এ নিয়ে বাজারের অপর ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করলেও মনিরুজ্জামান আশরাফী প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে প্রকাশ্যে কেউ টু শব্দটিও করতে পারছেননা। এ বিষয়ে বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আশরাফী প্রশ্ন রেখে বলেন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখলে আমার লেবাররা খাবে কি ? এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন বিধিনিষেধ সবার জন্য সমান। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় বাজার কমিটির সম্পাদক তাই…..।

আপডেট সময় : ০৫:০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১