সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

ফাঁসির আসামির জামিন করানোর নামে প্রতারণা, ভুয়া এসআই আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির জামিন করানোর কথা বলে অর্থ হাতিয়ে নেয়ায় অভিযোগে সোহেল রানা নামের এক ভুয়া এসআইকে (উপ পরিদর্শক) আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা আদালতের সামনে থেকে তাকে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে পুলিশের জাল পরিচয়পত্র, ব্যাংকিং ভিসা কার্ড, আদালতের জাল নথি, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক সোহেল রানা (২৮) কুষ্টিয়ার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আজিবার মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, নিজেকে এসআই রানা দাবি করে আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকার ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির সাজা মওকুফ করে জামিন করানোর নাম করে ১০ হাজার টাকা দাবি চান সোহেল রানা। এরমধ্যে তিন হাজার টাকা হাতিয়ে নিয়ে ভুক্তোভোগীর পরিবারকে আদালতে আসতে বলে। পরিবারের লোকজন আদালত চত্বরে গেলে সোহেল রানার কর্মকাণ্ডে সন্দেহ হয়। এসময় তারা চুয়াডাঙ্গা সদর থানায় খবর দিলে পুলিশ সোহেল রানাকে আটক করে। এসময় তার কাছে থাকা বাংলাদেশ পুলিশের জাল পরিচয়পত্র, বেশ কয়েকটি ব্যাংকিং ভিসা কার্ড, আদালতের জাল নথি, পুলিশ স্টিকার সম্বলিত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, পুলিশের এসআই পরিচয় দিয়ে সাজা মওকুফ করানোর আশ্বাস দিয়ে প্রতারণা করে আসছিল সোহেল রানা। এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফাঁসির আসামির জামিন করানোর নামে প্রতারণা, ভুয়া এসআই আটক।

আপডেট সময় : ১০:০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১