সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযানে ১২ হাজার টাকা জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (১৯শে এপ্রিল) সকাল থেকে শুরু করে দিনভর জীবননগর উপজেলার একাধিক স্থান ও দামুড়হুদা উপজেলার ডুগডুগী কাঁচামালের হাটে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্দেশনায় জীবননগর ও দামুড়হুদা উপজেলায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ডে মেসার্স ভাই ভাই স্টোরকে দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ২ হাজার টাকা ও পেয়ারাতলার মেসার্স আব্দুল্লাহ মুড়ি ফ্যাক্টরিকে মুড়ির প্যাকেটে মোড়কীকরণ বিধি অমান্য করায় একই আইনের ৩৭ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে ডুগডুগী কাঁচাবাজার তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, প্রতিটি পণ্যের প্রতিদিনের ক্রয় রশিদ সংরক্ষণ করতে বলা হয় এবং বর্তমান করোনা পরিস্থিতিতে অতিরিক্ত লাভ না করে ন্যায্য লাভে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা দেয়া হয়। এ সময় জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে অনুরোধ করা হয়।

জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযানে ১২ হাজার টাকা জরিমানা।

আপডেট সময় : ০৫:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১