শিবগঞ্জে ফেনসিডিলসহ আটক ১।
- আপডেট সময় : ০৩:৪৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১ ১৬৭ বার পড়া হয়েছে

সুজন আলী,(চাঁপাইনবাবগঞ্জ জেলা )প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ১’শ ৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ শুকুদ্দি (২৬) নামে একজনকে আটক করেছে। আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার দাউনজাগির এলাকায় এ অভিযান চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও বডিতে বিশেষ কায়দায় রাখা এ ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। আটককৃত মোঃ শুকুদ্দি হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি বিশ্বাসটোলা গ্রামের মোঃ সাদিকুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, র্যাব সদস্যরা শিবগঞ্জ পৌর এলাকার দাউনজাগির এলাকার নার্সারী মোড়ের রাস্তায় চেকপোষ্ট ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় আজ রোববার দুপুর সোয়া ২টার দিকে ১টি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে, তা অমান্য করার সময় মটরসাইকেল নিয়ে সে রাস্তায় পড়ে যায়।
এসময় শুকুদ্দি দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা তাকে আটক করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও বডিতে বিশেষ কায়দায় রাখা ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


























