সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের রোগমুক্তি কামনায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন আলী ,(চাঁপাইনবাবগঞ্জ জেলা ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের রোগমুক্তি কামনায় স্বাস্থ্যবিধি মেনে কোরআনখানি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার ব্রাইট স্টার কিন্ডার গার্ডেন প্রাঙ্গণে স্বল্প পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করেন রবিউল ইসলাম। ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন, সমাজসেবক সোহেল আহমেদ পলাশ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও সাংবাদিক কামাল হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, প্রাণঘাতী করোনা মহামারি সংক্রমণ থেকে রক্ষায় মহান আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হলেই পাপমুক্ত জীবনের দিকে ফিরে আসা সম্ভব হবে। বক্তারা আরও বলেন, আমাদের চারপাশে অনেক প্রিয়জনকে আমরা হারাচ্ছি। এটা থেকে শিক্ষা নিয়েও পরকালীন জীবনের সফলতা লাভের জন্য সাধনা চালিয়ে যেতে হবে। হিংসা-বিদ্বেষ, মানুষকে ধোঁকা দেয়া ও প্রতারণাসহ যাবতীয় পাপাচার থেকে আমাদের ফিরে আসতে হবে। পাশাপাশি সাংসদের সুস্থতা ও রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চান বক্তারা।

এর আগে বাদ জোহর লাগাদপাড়া জামে মসজিদে কোরআনখানি অনুষ্ঠিত হয়। শেষে সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের রোগমুক্তি কামনায়

আপডেট সময় : ০৪:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১