সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

জীবননগরে মানব সেবা সংগঠনের উদ্যোগে জায়নামাজ ও তসবিহ বিতরণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ ৩০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমাপ্তি হাসান উথলী ইউনিয়ন প্রতিনিধি।

চুয়াডাঙ্গা জীবননগরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র বয়স্কদের মাঝে অর্ধশতাধিক জায়নামাজ,তসবিহ ও মাস্ক বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১৬ এপ্রিল) বিকালে মানব সেবা সংগঠন নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপজেলার উথলী গ্রামের দুস্থ বয়স্ক নারী ও পুরুষের মাঝে এই সামগ্রী বিতরণ করে।
এসময় মানব সেবা সংগঠনের আহবায়ক সমাপ্তি হাসান বলেন,বর্তমান করোনা কালীন সময়ে আমরা খুব দূর্বিষহ দিন অতিবাহিত করছি,করোনা ভাইরাস মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।সরকারের সকল পদক্ষেপ বাস্তবায়নের জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি,করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মুসল্লীদের নিজ নিজ জায়নামাজে নামাজ আদায়ের জন্য বলা হয়েছে। রমজান মাসে এলাকার দুস্থ বয়স্ক মানুষেরা বাড়িতে বা মসজিদে নিজ নিজ জায়নামাজে নামাজ আদায় করতে পারে সেজন্যই আমরা এই জায়নামাজ বিতরণ কার্যক্রম শুরু করেছি।এছাড়াও তাদেরকে তসবিহ ও মাস্ক বিতরণ করা হয়েছে।সংগঠনের সদস্যদের মাসিক চাঁদা ও এলাকার বৃত্তবান মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করেছি। প্রতিটি এলাকায় আমাদের সদস্যদের দ্বারা হতদরিদ্র ও বৃদ্ধ মানুষের তালিকা করে প্রকৃত পাওনাদারদের হাতে এই জায়নামাজ তুলে দেওয়া হয়।
সংগঠনের আহবায়ক সমাপ্তি হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক সদস্য,বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল হাসান রাঙ্গা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে রাবা ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক লাজু, শাহিন,বাবু, মাহমুদ হাসান জিবা সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,জীবননগর উপজেলার উথলী মানব সেবা সংগঠন নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সামাজিক উন্নয়ন ও দুস্থ,অসহায় মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনা কালীন সময়ে,এলাকায় জনসচেতনা সৃষ্টি, নিম্ন আয়ের মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছানো সহ রমজান মাসে ইফতারি বিতরণ,স্বেচ্ছায় রক্তদান,অসহায় মানুষের চিকিৎসা অনুদান,গরীব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা ছাড়াও ইভটিজিং,বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।অসহায়,দরিদ্র ও দুস্থ মানুষের সেবাই পাশে দাড়িয়ে এলাকার মানুষের কাছে আস্থা অর্জন করেছে তারা।মানব সেবার কাজ গুলো আরও প্রসারিত করার জন্য এলাকার বৃত্তবান মানুষেদের পাশে দাড়ানো ও সরকারি সহযোগিতা কামনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জীবননগরে মানব সেবা সংগঠনের উদ্যোগে জায়নামাজ ও তসবিহ বিতরণ।

আপডেট সময় : ০৪:৩৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১