সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

সরকারি নির্দেশনা অমান্য করায় যুবককে লাখ টাকা জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
লকডাউনের দ্বিতীয় দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারি নির্দেশনা অমান্য করায় ফারুক মিয়া (৩৮) নামে এক যুবককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। ফারুক মিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও পৌরশহরের নারায়ণপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন আব্দু মিয়ার ছেলে।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানিক দলে দায়িত্ব পালন করতে গিয়ে শফিকুল ইসলাম (ক নং-৮৪৩) এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা প্রতিপালন করতে বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরে-এ -আলম পৌরশহরের সড়ক বাজারসহ রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দুপুরের দিকে বিএনপি নেতার ছেলে ফারুক মিয়া এক সঙ্গীসহ মটর সাইকেলে সড়ক বাজারে প্রবেশ করে। এ সময় অভিযানিক দলটি তাকে মোটর সাইকেল থামতে ইশারা দিলেও সে আদেশ অমান্য করে। পরে অভিযানে থাকা পুলিশ সদস্য শফিকুল ইসলাম এগিয়ে গেলে মোটরসাইকেলের ধাক্কায় হাত, পা ও মাথায় আঘাত লাগে।
পরে অন্যান্য পুলিশ সদস্যরা মটরসাইকেলটির গতিরোধ করে ও ফারুককে আটক করে থানায় নিয়ে যায়। আহত পুলিশ সদস্য শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরে-এ-আলম অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি নির্দেশনা অমান্য, মাথায় হেমলেট না থাকা ও মটরসাইকেলের সঠিক কাগজপত্র দেখাতে না পারায় তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারি নির্দেশনা অমান্য করায় যুবককে লাখ টাকা জরিমানা।

আপডেট সময় : ০৬:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১