সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপার বন্ধ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অতিপ্রয়োজন সংশ্লিষ্ট যানবাহন ছাড়া ফেরি পারাপার বন্ধ করে দিয়েছে পুলিশ।

বুধবার (১৪ এপ্রিল) ভোর থেকেই পাটুরিয়া ঘাট এলাকায় কড়া নজরদারি শুরু করে জেলা পুলিশের ‍সদস্যরা। ভোর ৬টার পর যারা বা যেসব যানবাহন ঘাটে গিয়ে পৌঁছেছে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। ফলে ঘাট এলাকায় ছোট-বড় দুই শতাধিক যানবাহন আটকে পড়েছে।
এদিকে, লকডাউন কার্যকর করতে ফেরিঘাটসহ মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে জেলা পুলিশ। জরুরি প্রয়োজনীয় গাড়ি এবং লকডাউন আওতার বাইরে রয়েছে, এমন যানবাহন ছাড়া সকাল ৬টার পর থেকে কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।

পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম জানান জানিয়েছেন, জরুরি প্রয়োজনীয় ও লকডাউন আওতার বাইরে থাকা গাড়িগুলোকেই কেবল পারাপারের টিকিট দেওয়া হচ্ছে। মাত্র দুটি ফেরি জরুরি পারাপারে নিয়োজিত রয়েছে।
শিবালয় সার্কেলের পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, ‘জেলা পুলিশের পক্ষ থেকে সকল প্রস্ততি শেষে আজ ভোর থেকে ঘাট এলাকাসহ মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পাটুরিয়া ঘাট এলাকা দিয়ে জরুরি যানবাহন ছাড়া কোনো যাত্রী যেন পার না হতে পারে তা দেখা হচ্ছে। লকডাউন লংঘনকারীকে শাস্তির আওতায় আনা হবে।’
এ সময় প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপার বন্ধ।

আপডেট সময় : ০৫:৫৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১