সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বরিশালে প্রথম দিনের লকডাউন কার্যকরে তৎপর পুলিশ ও প্রশাসন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বরিশালে প্রথম দিনের লকডাউন অনেকটা সফল। ওষুধ, মুদি, কাঁচা পণ্য এবং কিছু খাবার দোকান ছাড়া নগরীর বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। নগরীর মধ্যে দু-চারটি রিকশা এবং ব্যক্তিগত যান ছাড়া তেমন কোন গণপরিবহন চলাচল চোখে পড়ছে না। রাস্তাঘাটও প্রায় জনশূন্য।

অতি প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না।
জেলাসহ বিভিন্ন স্থান থেকে নগরীর মধ্যে মানুষজনের প্রবেশ ঠেকাতে নগরীর ৩টি প্রবশেদ্বার নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, কালিজিরা ব্রিজ এবং দপদপিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ। তারা অতিপ্রয়োজন ছাড়া কাউকে নগরীতে প্রবেশ করতে দিচ্ছেন না। যদিও ঘরের বাইরে বের হওয়ার নানা অজুহাত দিচ্ছেন সাধারণ মানুষ।

সরকারি নির্দেশনা বাস্তবায়নে নগরীর বিভিন্ন স্থানে চেক পোস্ট মোতায়েন করে পুলিশ অপ্রয়োজনে বের হওয়া লোকজনকে ঘরে ফিরে যেতে বাধ্য করছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

এদিকে লকডাউন কার্যকর করতে নগরীতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাভেদ হোসেন চৌধুরী ও নিশাত ফারাবীর ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে লকডাউন অমান্য করে খোলা দোকানপাঠ বন্ধ করেন। এ সময় লকডাউন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ৪ ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাভেদ হোসেন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে প্রথম দিনের লকডাউন কার্যকরে তৎপর পুলিশ ও প্রশাসন।

আপডেট সময় : ০৯:০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১