সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

থানার ভিতরে গলায় ফাঁস দিয়ে এস আই এর আত্মহত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গোপালগঞ্জের কাশিয়ানী থানার এসআই রোকোনুজ্জামান (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। রোকোনুজ্জামান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দিঘলহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোর রাতে থানা কোয়ার্টারের সিঁড়ির কাছে তাকে ঝুলে থাকতে দেখা যায়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, ভোর রাতে থানা কোয়ার্টারের সিঁড়ির কাছের রডের সাথে তাকে ঝুলে থাকতে দেখেন নুরুল আনোয়ার নামের অপর এক এসআই। এসময় তিনি নামাজ পড়তে ঘুম থেকে উঠে এ দৃশ্য দেখে সবাইকে খবর দেন।

পরে রোকোনুজ্জামানকে ধরাধরি করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তারা বুঝতে পারছেন না। তার স্বজনরা আসার পর লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

থানার ভিতরে গলায় ফাঁস দিয়ে এস আই এর আত্মহত্যা।

আপডেট সময় : ০৯:৫৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১