সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

ঝালকাঠিতে পূর্ব শত্রুতার জের একজন গুলিবিদ্ধ, বন্দুক- গুলি-অস্ত্র উদ্ধার প্রভাষক এর আত্মসমর্পণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জের প্রতিপক্ষ আলহাজ্বৎলালমোন হামিদ মহিলা কলেজের বাংলা প্রভাষক মাহফুজুর রহমানের গুলিতে আব্দুল করিম বাবুল মৃধা (৫৭) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় আহতকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে।

অন্যদিকে ঘটনার পর পরেই রাজাপুর থানা পুলিশ অভিযুক্ত প্রভাষক মাহফুজুর রহমানের বাসায় তল্লাশী চালিয়ে ১টি একনালা বন্দুক, ১রাউন্ড তাজাগুলি, ১টি চাকু ও ১টি ধাড়ালে অস্ত্র (গুপ্তি) উদ্ধার করে ও অভিযুক্তের স্ত্রীকে থানায় নিয়ে আসে। দুপুর আড়াই টায় নাটকীয় ভাবে গুলি চালানোর দায়ে অভিযুক্ত প্রভাষক মাহফুজুর রহমান নিজেই থানায় এসে আত্মসমর্পন করেছে বলে পুলিশ জানিয়েছে। গুলিবিদ্ধ আব্দুল করিম বাবুল মৃধা সাংগর গ্রামের নুরুল হক মৃধার ছেলে ও মেডিকেল মোড় এলাকায় বরিশাল-খুলনা বাস কাউন্টার পরিচালনা করেন।

গুলিবিদ্ধ আব্দুল করিম বাবুল মৃধার ছোট ভাই বরকত মৃধা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ প্রভাষক মাহফুজুর রহমানের সাথে জমি নিয়ে বাবুল মৃধার বিরোধ চলে আসছিলো। শনিবার ওই বিরোধীয় জমিতে প্রভাষক মাহফুজুর রহমানের পরিবার জোরপূর্ববক সীমানা প্রাচীর নির্মান কাজ শুরু করায় থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। রবিবার সকালে তারা পুলিশী নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারো কাজ শুরু করলে বাবুল মৃধা ও তার ছোট ভাই বরকত বাধা দিতে গেলে বাকবিতন্ডার হয়।

এক পর্যায়ে প্রভাষক মাহফুজুর রহমান তার ঘরের সামনের কক্ষের জানালা দিয়ে বাবুলকে লক্ষ করে গুলি ছুড়লে তার হাত ও পেটেসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে তাকে বরিশাল শবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।

রাজাপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনার পর অভিযান চালিয়ে একনালা বন্দুক, এক রাউন্ড তাজাগুলি, ১টি চাকু ও ১টি দেশীয় অস্ত্র (গুপ্তি) উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে পূর্ব শত্রুতার জের একজন গুলিবিদ্ধ, বন্দুক- গুলি-অস্ত্র উদ্ধার প্রভাষক এর আত্মসমর্পণ।

আপডেট সময় : ০৩:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১