সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

ঝিনাইদহে দালালসহ ৮ বাংলাদেশী নাগরিক বিজিবি’র হাতে আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালালসহ ৮ বাংলাদেশী নাগরিক বিজিবি’র হাতে আটক হয়েছে। রবিবার (১১ই এপ্রিল) রাত ১টার সময় তাদের আটক করে বাঘাডাংগা বিওপি’র টহলদল। বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৪৫-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামের কুমিল্লাপাড়ার মোঃ তাবুর তরফদারের পেয়ারা বাগানের পূর্ব পাশে কাচা রাস্তার উপর হতে ৬জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে আটক করা হয়।

এ ঘটনায় তাদের সহায়তাকারী ২জন দালাল ও বিজিবি’র হাতে আটক হয়েছে। আটককৃত ৬ বাংলাদেশী নাগরিক হলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন পূর্ব সরালিয়া গ্রামের মোসলেম আলীর ছেলে মোসারেফ (৪৫), একই থানাধীন চণ্ডিপুর গ্রামের আঃ জলিল গাজীর মেয়ে মোছাঃ রেহানা বেগম (২৮), যশোর সদর উপজেলার রাজা বরদা কান্ত রোডের পশ্চিম চাচাড়া এলাকার হামিদ সরদারের মেয়ে মোছাঃ নাজমীন আক্তার মুক্তি (২৬), নড়াইল জেলার কালিয়া থানাধীন জোকারচর গ্রামের রানা শেখের স্ত্রী তাছিয়া খানম (২৩) ও ছেলে রাব্বি শেখ (১০ মাস) এবং খুলনার ফুলতলা থানাধীন গারাখোলা পুরা বটতলা গ্রামের মৃত সোহরাব শেখের মেয়ে মোছাঃ দিয়া খাতুন (২১)। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোঃ কাশেমের ছেলে মোঃ নিজামুদ্দীন (৩০) ও একই গ্রামের মৃত আমির হোসেন তরফদারের ছেলে খাইরুল ইসলাম (২৬) বিজিবি’র হাতে আটক হয়েছে।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং দুই দালালকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে রবিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইদহে দালালসহ ৮ বাংলাদেশী নাগরিক বিজিবি’র হাতে আটক।

আপডেট সময় : ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১