সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

লকডাউনে দোকান বন্ধ করতে বলায় আনসারকর্মীকে খুন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাধবকে গ্রেফতারের দাবি এলাকাবাসীর। পুলিশ বলছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশ জানায়, সন্ধ্যায় নগরীর হেতমখাঁ সবজি পাড়া বিদ্যুৎ অফিসের সামনে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন নিহত মিজানুর রহমান মিজান, মাধবসহ তাদের বেশ কয়েকজন বন্ধু। করোনাকালে দোকানের লাইট বন্ধ করতে বলেন মিজানুর রহমান। এতে বাধা দেন মাধব। এ সময় কথা কাটাকাটি হলে অন্যবন্ধুরা তাদের সরিয়ে দেন। তবে এর কিছুক্ষণর পর বাড়ি থেকে ছুরি নিয়ে এসে মিজানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন মাধব। এ সময় স্থানীয় দ্রুত গুরুতর আহত মিজানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা বলেন, তারা এখানে আড্ডা দিচ্ছিলেন। মিজান এসে বলেন, এখন লকডাউন চলছে। তোমরা চলে যাও। মূলত এই কথা থেকেও গণ্ডগোল শুরু হয়।

পরে স্থানীয়রা মাধবের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে ও অভিযুক্তকে দ্রুত বিচারের দাবি জানান। এ ঘটনার পর উত্তেজনা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে এ নিয়ে কথা বলেনি পুলিশ।
নিহত মিজানুর রহমান মিজান ভলিবল খেলোয়াড়, তিনি আনসার বাহিনীর সদস্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লকডাউনে দোকান বন্ধ করতে বলায় আনসারকর্মীকে খুন।

আপডেট সময় : ০৬:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১