সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

দুই থানার অপরাধ দমনে নলছিটি-বাকেরগঞ্জ থানা পুলিশের যৌথ টহলের সিদ্ধান্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১ ২২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

উপজেলা সীমান্তে মাদক ও চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে নলছিটি ও বাকেরগঞ্জ থানা পুলিশ যৌথ টহলের সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (১০ এপ্রিল) বিকেলে দুই উপজেলার সীমান্তবর্তী চৌদ্দবুড়িয়া খালপাড় এলাকায় অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সীমান্তে যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড না ঘটে সেটি ঠেকাতে প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করতেও সম্মত হয় দুই থানার কর্মকর্তারা।
বৈঠকে দুই উপজেলার সীমান্ত রেখায় চুরি-ডাকাতি, মাদকদ্রব্যের ব্যবসা, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে বৈঠকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে দুই থানার কর্মকর্তারা একমত হন। এজন্য পুলিশ বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়।
দ্বিপক্ষীয় ওই বৈঠকে বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, নলছিটি থানার অফিসার ইনচার্জ মোঃ আলি আহম্মেদ, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলনসহ দুই থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই থানার অপরাধ দমনে নলছিটি-বাকেরগঞ্জ থানা পুলিশের যৌথ টহলের সিদ্ধান্ত।

আপডেট সময় : ০৫:৪৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১