সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১ ১৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনে পক্ষ ও বর পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় ভাঙচুর করা হয় বিয়ের প্যান্ডেলসহ আসবাবপত্র। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রাসেল, সেলিম, হাসান, সজিবকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে মাহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের তোফাজ্জেলের ছেলে আরিফের সঙ্গে একই গ্রামের রাজ্জাকের মেয়ে রাজিয়ার বিয়ে হয়। গত বুধবার আনুষ্ঠানিক ভাবে ছেলে পক্ষ মেয়েকে তুলে আনেন। শুক্রবার মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়িতে আসেন মেয়েকে নিতে। খাওয়া দাওয়ার মধ্যে মেয়ে পক্ষের লোকজনকে মাংস কম দেয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডায় সৃষ্টি হয়। একপর্যায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০।

আপডেট সময় : ০১:০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১