সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে তুলে নেওয়ার অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ‘শিশু বক্তা’ পরিচিত মাওলানা রফিকুল ইসলাম নেত্রকোনাকে তার নিজ বাসা থেকে অজ্ঞাত পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার ব্যক্তিগত সহকারীর সূত্র দিয়ে অনেকেই সমাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ খবর পোস্ট করে যাচ্ছে। বুধবার (৭ এপ্রিল) রাত ৩টায় মাওলানা রফিকুল ইসলামের সর্বশেষ পোস্টে তিনি লিখেন, ‘আমাকে গুম করার চেষ্টা চলছে’।

প্রসঙ্গত উল্লেখ্য, আগে গত ২৫ মার্চ রাজধানীর শাপলা চত্বরে মোদিবিরোধী বিক্ষোভ মিছিল থেকে ‘শিশু বক্তা’ হিসেবে আলোচিত রফিকুল ইসলামকে আটক করে মতিঝিল থানা পুলিশ। যদিও কয়েক ঘণ্টা পরেই তাকে ছেড়ে দেয়া হয়। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ওইদিন দুপুরে পল্টনে মুক্তাঙ্গনে মোদিবিরোধী বিক্ষোভ করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। সেখানে যোগ দেয় রফিকুল।

বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে অন্যান্য বক্তারাও রফিকুল ইসলামের প্রতি অসন্তুষ্ট। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইসলামিক বক্তা বলেন, রফিকুল ইসলাম বরাবরই আলোচিত হওয়ার চেষ্টা করেছেন। এজন্য ওয়াজ মাহফিলে প্রাসঙ্গিক নয় এমন বক্তব্য দেন। তার মধ্যে ভাইরাল হওয়ার এক ধরণের প্রবণতা আছে।

ওয়াজের বক্তাদের সংগঠন রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশের কেন্দ্রিয় নেতারাও তাকে বিভিন্ন সময়ে বিতর্কিত ও অপ্রাসঙ্গিক বক্তব্য না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। ওয়াজের বক্তা হলেও বিতর্কিত হওয়া তাকে রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশের সদস্য করা হয়নি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে তুলে নেওয়ার অভিযোগ।

আপডেট সময় : ০৯:০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১