সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রমাণ পেলেই মামুনুল গ্রেফতার: 👮।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের মামলায় মামুনুল হকসহ আসামিদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর পল্টন থানায় সোমবার (৫ এপ্রিল) রাতে হওয়া মামলা প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান মতিঝিল বিভাগের উপ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম। নৈরাজ্যে জড়িত থাকার প্রমাণ পেলে কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।
গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনে মোদিবিরোধী বিক্ষোভে বায়তুল মোকাররমে নামাজ শেষে সংঘর্ষে জড়ায় হেফাজতে ইসলাম। তাদের তাণ্ডবে আহত হন সাংবাদিক,পুলিশসহ অর্ধশতাধিক সাধারণ মুসল্লিরা।

এ ঘটনা পুলিশ মামলা করলেও সোমবার রাতে পল্টন থানায় হেফাজত নেতা মামুনুলহকসহ ১৭ জনের বিরুদ্ধে পল্টন থানায় আরেকটি মামলা করেন একজন এক ব্যবসায়ী। তার অভিযোগ ওই দিন তাকে পিটিয়ে আহত করা হয়।
এ মামলার বিষয়ে মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে পুলিশ। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানান, মামলাটির তদন্ত চলছে। সম্পৃক্ততা পেলেই আসামিদের গ্রেফতার করা হবে।
তিনি জানান, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদেরকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওই দিন মসজিদের ভেতর থেকে হেফাজতের কোন কোন নেতা সহিংসতায় উস্কানি দিয়েছে তাদেরও খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।
হেফাজতের হরতালের আগে ও পরে সহিংসতায় সারাদেশে একডজনের বেশি মামলা হয়। এটিই প্রথম কোন মামলা যে মামলায় সংগঠনটি বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রমাণ পেলেই মামুনুল গ্রেফতার: 👮।

আপডেট সময় : ০৬:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১