সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বানারীপাড়ায় লকডাউন কার্যকরে মাঠে ইউএনও-এসিল্যান্ড : মোবাইল কোর্টের অভিযান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিশাত শারমিন বিশেষ ভূমিকা রাখছেন। ফলে লকডাউন বাস্তবায়নে প্রথম দিনেই এখানে অনেকটা সফলতা এসেছে। এ দু’ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৫ এপ্রিল সোমবার দিনভর পৌর শহরের বন্দর বাজার,উত্তরপাড় বাজার ও ফেরী ঘাটে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। এসময় নির্দেশ অমান্যকারী ও স্বাস্থ্যবিধি ভঙ্গকারীদের আইনের আওতায় এনে মোবাইল কোর্টে ৮ জনের কাছ থেকে ৩ হাজার ৩শত টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রীর মজুদ কিংবা কৃত্রিম সংকট সৃষ্টি করে ক্রেতাদের কাছ থেকে অধিক মূল্য নেওয়া হচ্ছে কিনা তাও মনিটরিং করা হয়। এসময় বানারীপাড়া থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনায় তাদের সহায়তা করেন। মোবাইল কোর্টের অভিযানের ফলে লকডাউন বাস্তবায়নে সফলতা পরিলক্ষিত হয়েছে। লকডাউন শতভাগ কার্যকরের জন্য কঠোরতর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতন মহল। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন কুমার সাহা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে বলেন, করোনা সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি ও লকডাউন মেনে চলা উচিৎ। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় লকডাউন কার্যকরে মাঠে ইউএনও-এসিল্যান্ড : মোবাইল কোর্টের অভিযান।

আপডেট সময় : ০৩:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১