সংবাদ শিরোনাম ::
শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১ ৯৮ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। রোববার (০৪ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ রওয়ানা দিয়েছে। জানা গেছে, ডুবে যাওয়া লঞ্চটির নাম রাবিতা আল হাসান। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে একটি ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় লঞ্চটি।
















