পটুয়াখালী ৩ সন্তানের জননীকে পালাক্রমে গণধর্ষণ।
- আপডেট সময় : ০৮:৪২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১ ১৮৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
পটুয়াখালী বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে ৩ সন্তানের এক জননীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি নির্জন বিলের মধ্যে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইউপি সদস্য নিলুফা বেগমের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে ৩ লম্পট ওই নারীর মুখ চেপে ধরে নির্জন বিলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে বিলের মধ্যে রেখে পালিয়ে যায় ধর্ষকরা।
শুক্রবার সকালে ওই নারীকে থানায় নিয়ে যান ইউপি সদস্য দুলাল সিকদার ও নিলুফা বেগম। ৩নং ওয়ার্ডের মেম্বার দুলাল সিকদার বলেন, আমরা ভিকটিমকে নিয়ে থানায় এসেছি।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাচ বলেন, ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। এ ছাড়াও আইনানুগ সহায়তার জন্য থানায় যেতে বলেছি।
বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, ধর্ষণের অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


























