সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

পাবজি লাইট বন্ধের ঘোষণা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১ ২১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রযুক্তির ডেস্ক

বন্ধ করে দেওয়া হচ্ছে বিশ্বের বহুল জনপ্রিয় প্লেয়ারআননোন’স ব্যাটেলগ্রাউন্ডসের লাইট সংস্করণ বা পাবজি লাইট। ২৯ এপ্রিলের পর থেকে এটি আর কাজ করবে না বলে নিশ্চিত করেছে পাবজি কর্তৃপক্ষ।

এ বিষয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে পাবজির অফিসিয়াল ওয়েবসাইটে।
নোটিশে বলা হয়, কোভিড-১৯ মহামারির এই কঠিন সময়ে আমরা অগণিত পাবজি লাইট ভক্তদের কাছ থেকে যে আবেগ ও সমর্থন পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। আমরা আশা করছি, পাবজি লাইট ভক্তদের আনন্দের সঙ্গেই নিরাপদ থাকতে সহযোগিতা করেছে। তবে অনেক বিবেচনার পর এই সেবাটি বন্ধ করে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে এবং আমাদের সফর শেষ হওয়ার সময় চলে এসেছে। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি পাবজি লাইটের সেবা এপ্রিলের ২৯ তারিখ শেষ হয়ে যাবে।

এদিকে পাবজি লাইটের সব সেবা বন্ধ হয়ে গেলেও আপাতত চলমান থাকবে পাবজি লাইটের ফেইসবুক পেইজ।
সারা বিশ্বে চলমান মহামারি করোনা ভাইরাসের সময়ে যে কয়টি গেমস তুমুল জনপ্রিয়তা অর্জন করে তার মধ্যে পাবজি লাইট অন্যতম। ২০১৯ সালে গেমটি বাজারে আসে এবং অল্প সময়ের মধ্যেই গেমারদের কাছে চাহিদার শীর্ষে চলে যায়। তাই পাবজি লাইট বন্ধের ঘোষণায় হতাশা প্রকাশ করেছেন এর ব্যবহারকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাবজি লাইট বন্ধের ঘোষণা।

আপডেট সময় : ০৩:৪৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১