সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

বানারীপাড়ায় স্কুল শিক্ষার্থীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বালীপাড়া গ্রামে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় তার পিতা বারেক ফকিরকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামের মো. দেলোয়ার সরদারের ছেলে মো. আজিজ সরদার (৪৫) একই বাড়ির বারেক ফকিরের মেয়ে ও উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলো। এর প্রতিবাদ করে ওই স্কুল শিক্ষার্থীর বাবা-মা । এ নিয়ে বুধবার ৩১ মার্চ দুপুরে দুই পক্ষের ভিতরে কথা-কাটাকাটির একপর্যায়ে আজিজ সরদার লোকজনকে নিয়ে ওই শিক্ষার্থীর বসত ঘরে প্রবেশ করে হামলা চালায় এবং তার পিতা বারেক ফকিরকে কুপিয়ে আহত করে। তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে সুনির্দিষ্ট ও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার কথা অস্বীকার করে আজিজ সরদার বলেন আমার ঘরে স্ত্রী ও দুটি সন্তান রয়েছে । এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় স্কুল শিক্ষার্থীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৩:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১